ফরিদপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি জাফর হোসেন বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আজ রবিবার ৯ আগস্ট এক শোকবার্তায় চৌধুরী নায়াব ইউসুফ জানান, জাফর হোসেন বিশ্বাস আনুমানিক দুপুর ২টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
শোকবার্তায় তিনি বলেন, জাফর হোসেন বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও পরীক্ষিত নেতা ছিলেন। দলের প্রতি তার অবদান নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবেন।
চৌধুরী নায়াব ইউসুফ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দানের জন্য দোয়া করেন।