ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার লঞ্চঘাট স্থায়ী বাসিন্দা ও সাবেক ডিডি সমাজ সেবা অধিদপ্তর এবং ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানের পিতা শওকত মোহাম্মদ কামাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার ৫ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ মাগরিবের নামাজের পর লঞ্চঘাট জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।