ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। আজ রবিবার ২ আগষ্ট দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।


পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের সার্বিক পরিচালনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় হাসপাতালের সেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।