জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুরের মধুখালী উপজেলার ৭ নম্বর মেগচামী ইউনিয়নের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ শনিবার ১ আগষ্ট এনসিপি মধুখালী উপজেলা আহ্বায়ক কমিটির অস্থায়ী কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে মনজুর শেখকে আহ্বায়ক, মো. মহিউদ্দিন শেখকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. জসিম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক, মো. রাকিব বিশ্বাসকে সদস্য সচিব এবং মো. আলিম সেখকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শান্ত শেখ ও মো. ফিরোজ খান দায়িত্ব পেয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন মো. হুমায়ুন কবির, মো. রাব্বি হোসেন, মো. এলেম সেখ এবং মো. আশরাফ মোল্লা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে ৭ নম্বর মেগচামী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।
এনসিপি মধুখালী উপজেলা শাখার আহ্বায়ক মো. অলিয়ার রহমান খান (লিটন) এবং সদস্য সচিব মনির খান কমিটির অনুমোদন প্রদান করেন।