ফরিদপুরের মধুখালীতে চিনিকল রক্ষায় আখ রোপণের লক্ষ্যমাত্রা অর্জন এবং শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে শ্রমিক-কর্মচারী পরিষদের উদ্যোগে কর্মী সম্মেলন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১ আগষ্ট দুপুর ১২টায় মিলগেট কদমতলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের নেতা মো. আলমগীর হোসেনসহ সংগ্রাম পরিষদের ১১ জন নেতা শ্রমিক-কর্মচারী পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে ছিলেন সংগ্রাম পরিষদের সভাপতি মো. মঞ্জু বিশ্বাস, শ্রমজীবী ইউনিয়নের প্রচার সম্পাদক মো. কামাল উদ্দিন নিরু, সদস্য মিঠুন মোল্লা, সংগ্রাম পরিষদের নেতা মির্জা আলিমুজ্জামান ইভেন, ফরিদ খান, মো. রবিউল ইসলাম, মো. সাদেকুর রহমান, মো. মামুন ও জামাল খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রমিক-কর্মচারী পরিষদের সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, পৌর কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন এবং সহ-দপ্তর সম্পাদক শিপন সরকার।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রমজীবী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজল বসু, সাবেক অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টুসহ শ্রমিক-কর্মচারী পরিষদের অন্যান্য নেতারা। অনুষ্ঠান শেষে নব যোগদানকারী সকল নেতাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা চিনিকল রক্ষা, আখচাষ সম্প্রসারণ এবং শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
