ফরিদপুরের সালথায় আক্কাচ মাতুব্বর নামে এক ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মগ্ন হয়ে তিনি মাদক সেবন করছেন। এছাড়া তার এক ছেলের বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ২৯ জুলাই দুপুরের দিকে ইয়াবা সেবনের দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মো. আক্কাচ মাতুব্বর সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও গৌড়দিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এ বিষয়টি নিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘ভিডিওটি দেখেছি। ইতোমধ্যে তাকে শোকজ করা হয়েছে। এছাড়া ঊর্ধ্বতনদের অবগত করা হয়েছে। তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে ও তদন্তের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’