বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার আওতাধীন ১৫ নম্বর ওয়ার্ড শাখার এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত কমিটিকে আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও নিঃস্বার্থভাবে কাজ করে ১৫ নম্বর ওয়ার্ড শাখাকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানানো হয়েছে।
এ উপলক্ষে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখা।
