বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরে দিনব্যাপী নজরুল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৭ আগস্ট শুক্রবার ফরিদপুরের এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে এ উৎসবের আয়োজন করেছে ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।দিনব্যাপী এ উৎসবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন আয়োজন থাকবে।
এছাড়া জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
