ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বাকিগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গণে একটি নৈশ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ২৫ জুলাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৈশ বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার আলো সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে নৈশ বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া যারা বিভিন্ন কারণে নিয়মিত বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাননি, তাদের জন্য এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সচেতন মহল মনে করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা এ ধরনের শিক্ষা উদ্যোগকে স্বাগত জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
