শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে আগত ভক্তদের মাঝে শরবত বিতরণ করেছে সামাজিক ও ধর্মীয় সংগঠন সনাতনী ঐক্য ধারা।
রথযাত্রা উপলক্ষে ভক্তদের তৃষ্ণা নিবারণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীধাম শ্রীঅঙ্গনের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। উদ্বোধন শেষে তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে ভক্তসেবামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


এ সময় উপস্থিত ছিলেন হৃদয় শীল, শুভঙ্কর বণিক, বর্ষণ কর্মকার, সূর্য দত্ত, বিপ্লব বিশ্বাস, অনিক সরকার (অভি), বিজয় দাস, রুদ্র দত্ত, সূর্য ভৌমিক, অভিষেক বোস, প্লাবন পাল, দীপ্ত চক্রবর্তী, জগৎ দাস (উৎসব), অর্ক দাস, বৃত্ত বসু, দেবজিৎ বিশ্বাস, রাতুল পোদ্দার, রাজ নারায়ণ চক্রবর্তী, সামৌ চৌধুরী, নীল শীল, বিশাল ঘোষ, নিবিড় সিংহ, সুদীপ্ত সাহা, দেবান্বিতা দেখা, মৃওিকা কর্মকার, অর্পিতা অহনা, অঙ্কিতা বসু ও আরোহী চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সনাতনী ঐক্য ধারার পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভক্তদের পাশে থাকাই তাদের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের সেবায় সংগঠনটি কাজ করে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।