ফরিদপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখা।
আজ শুক্রবার ২৪ জুলাই ইসকন ফরিদপুরের উদ্যোগে অনুষ্ঠিত উল্টো রথযাত্রায় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এবারের উল্টো রথযাত্রা সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
এদিকে, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে ইসকন ফরিদপুর, সংগঠনের সকল স্বেচ্ছাসেবক এবং ভক্তবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক বিভিন্ন আয়োজনে এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।