ফরিদপুরের ইসকনে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান চলছে। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ২৩ জুলাই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুপুর ১টায় অনুষ্ঠিত হবে শ্রীচৈতন্যচরিতামৃত পাঠ। এতে পাঠ করবেন উত্তম গৌর অবতার। বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হয় ভজন কীর্তন। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আরতি কীর্তন।


সবশেষে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে পদাবলী কীর্তন, পরিবেশন করবেন শ্রী অমল ব্যানার্জি। উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এই মহতি অনুষ্ঠান অংশ গ্রহণ করে।