বেনিফিশিয়ারি’জ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ)-এর সংগঠিত দক্ষিণ টেপাখোলা নারী দলের সদস্য শাহনাজ পারভীনের স্বামী শহিদুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। মানবিক সহায়তার অংশ হিসেবে শাহনাজ পারভীনের নামে থাকা ২৮ হাজার ৩৫০ টাকা ঋণ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি তার জমাকৃত ১৫ হাজার ৪৮৪ টাকা সঞ্চয়ের অর্থও তার হাতে তুলে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ২৩ জুলাই ফরিদপুরে বিএফএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির শাহনাজ পারভীনের হাতে সঞ্চয়ের অর্থ হস্তান্তর করেন এবং ঋণ মওকুফের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এ সময় বিএফএফের হিসাব কর্মকর্তা আশরাফুন্নাহার উপস্থিত ছিলেন।