ফরিদপুরের বিশিষ্ট চিকিৎসক ও ফরিদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পূজা কমিটির সভাপতি ডা. অজয় রায় (৪৯) গতকাল সোমবার বিকেলে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে দুর্জয় রায় আকাশ বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার চিকিৎসা বিষয়ক সম্পাদক এবং ফরিদপুর সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডা. অজয় রায়ের মৃত্যুতে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
