শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে ভক্তদের মাঝে শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে সামাজিক ও ধর্মীয় সংগঠন সনাতনী ঐক্য ধারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার সকাল ৯ টায় রথযাত্রায় অংশগ্রহণকারী বিপুলসংখ্যক ভক্তের তৃষ্ণা নিবারণের লক্ষ্যে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় উৎসব পালনের পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনাকে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। সেই ভাবনা থেকেই ভক্তদের সেবায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ উদ্যোগ সফল করতে সংগঠনের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
