ফরিদপুরে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরে ‌ ৯দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে ‌ এর অংশ হিসেবে ‌গতকাল রবিবার ১৯ জুলাই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় ভক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর ১টায় জগন্নাথের লীলামৃত পাঠ অনুষ্ঠিত হয়।


এতে পাঠ করেন নকুলানন্দ দাস। বিকেল সাড়ে ৫টায় ইসকন ভক্তবৃন্দের পরিবেশনায় ভজন-কীর্তন অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয় আরতি কীর্তন। এরপর সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে বাউল সঙ্গীত, ভজন ও পদাবলী কীর্তন পরিবেশন করা হবে। একই অনুষ্ঠানে শ্রীপদ তেজগোবিন্দ দাস ব্রহ্মচারী ভাগবত কথামৃত পরিবেশন করবেন।
অনুষ্ঠানটি পরিচালনা করবে ইসকন মন্দির, স্বামীবাগ আশ্রম, ঢাকা। আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ ভক্ত বৃন্দ ‌ উপস্থিত ছিলেন সংবাদ দেখা পর্যন্ত ‌অনুষ্ঠানটি চলছিল।