বাংলাদেশ হকি ফেডারেশনের অ্যাড হক কমিটিতে ফরিদপুরের দুই কৃতি হকি খেলোয়াড় কে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত অ্যাড হক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফরিদপুর হকি কল্যাণ ফাউন্ডেশন।
একই সঙ্গে কমিটিতে স্থান পাওয়া ফরিদপুরের দুই কৃতি সন্তান শরাফত মিয়া ‌ও মাহবুব ‌হারুন কে বিশেষ অভিনন্দন জানানো হয়েছে।


এক শুভেচ্ছা বার্তায় ফরিদপুর হকি কল্যাণ ফাউন্ডেশন জানায়, তাদের মত অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্তি দেশের হকি অঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
তাঁদের নেতৃত্ব, দক্ষতা ও অভিজ্ঞতায় বাংলাদেশের হকি আরও এগিয়ে যাবে বলে সংগঠনটি আশা প্রকাশ করে।
শুভেচ্ছা বার্তার শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের অ্যাড হক কমিটির সার্বিক সাফল্য কামনা করা হয়।