ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতি রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর মহানগর শাখার সেবক ও নিয়মিত স্বেচ্ছা রক্তদাতা পাপন বৈদ্য।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুরের উদ্যোগে তিনি এক প্রসূতি রোগীকে এ-পজিটিভ (A+) রক্তদান করেন। এতে রোগীর স্বজনরা রক্তদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক শৌভিক সাহা।
সংগঠনের নেতারা জানান, ‘মানুষ মানুষের জন্য’ এই মানবিক আদর্শকে ধারণ করে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ নিয়মিত স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।