নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার নগরকান্দা প্রতিনিধি বোরহান আনিস বিভিন্ন ‌রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তার দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনায় পরিবার, স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।