১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে গত মাসের ১ হাজার ৩৪১ টাকার সিলিন্ডারের দাম বেড়ে হলো ১ হাজার ৭২৮ টাকা।