ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি সড়কের স্থানীয় বাসিন্দা শেখ মনির হোসেন মনি (৭৮) ইন্তেকাল করেছেন। আজ সোমবার ১৩ জুলাই বিকেল ৫ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র দুই কন্যা নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা বাদ এশা গোয়ালচামট জাহানারা মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।