বাংলাদেশ মোজাদ্দেদী আন্দোলনের চেয়ারম্যান ও ফরিদপুর মুসলিম মিশন কলেজের শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল দুলাল জুলাই সনদকে বাংলার ‘ম্যাগনা কার্টা (Magna Carta)’ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের গণরায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার ১১ জুলাই তিনি ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের জানান জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে ফরিদপুর বিভাগ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবি করেন তিনি।
এ সময় মোহাম্মদ জাফর ইকবাল দুলাল বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে ফরিদপুর একটি তিলোত্তমা নগরীতে পরিণত হবে।
পাশাপাশি নান্দনিক দৃশ্যপট, মানবতার মান-মন্দির, সুস্থ সংস্কৃতির চারণভূমি, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন এবং জ্ঞানের বাতিঘর হিসেবে ফরিদপুরের বিকাশ ঘটবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ মোজাদ্দেদী আন্দোলন ঐক্য, আদর্শ ও ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এ লক্ষ্য অর্জনে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও গণরায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন ‌ ২৪ শে গণ ‌ আন্দোলনে ‌‌ জনগণ হা এর পক্ষে ভোট দিয়েছে ‌। আমরা চাই সরকার জনগণের সেই মতামতকে শ্রদ্ধা জানিয়ে ‌ জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন ‌ সংগঠনের ‌ যুগ্ন ‌ সম্পাদক মওলানা ‌‌এমারত হোসেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আমির হামজা ।
এ সময় ফরিদপুরের উন্নয়নের জন্য ‌কারো কোন পরামর্শ থাকলে তিনি ‌০১৭৫২০৮৬৬৪৬ নম্বরে তাকে ‌পরামর্শ দিয়ে ‌সহায়তা করার আহ্বান জানান।