ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডক্টর ইলিয়াস মোল্লার বিশেষ বরাদ্দের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর সার্বজনীন দুর্গা মন্দিরের সংস্কারকাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্দিরটির অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য আরও উপযোগী পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সংস্কারকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, সংস্কারকাজ শেষ হলে মন্দিরে পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান আরও সুন্দর পরিবেশে আয়োজন করা সম্ভব হবে।