বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলা শাখা ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
আজ শুক্রবার ৩ জুলাই ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ৩ জুলাই ২০২৬ তারিখ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন (মিঠু) এবং সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষর করেন।