ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন ফরিদপুরের কৃর্তি সন্তান জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। মোহামেডান কে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চলতি মৌসুমে ১১ ইনিংসে ৪৭১ রান সংগ্রহ করেন নাইম শেখ। তার ব্যাট থেকে আসে একাধিক ম্যাচজয়ী ইনিংস, যা মোহামেডানের শিরোপা জয়ের পথকে সহজ করে তোলে। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন হিসেবে মৌসুমজুড়ে ছিলেন তিনি। নাইমের এ পারফরম্যান্সে ডিপিএলের শিরোপা ঘরে তোলে মোহামেডান। তার দায়িত্বশীল ব্যাটিং দলকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সাফল্য এনে দেয়। ক্রিকেট বিশ্লেষকদের মতে, ডিপিএলে নাইম শেখের এই পারফরম্যান্স জাতীয় দলে তার অবস্থান আরও শক্তিশালী করবে। একই সঙ্গে মোহামেডানের শিরোপা জয়ে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।