বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার কামরুল হাসান খান সাইফুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফরিদপুর জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার ৪ জুন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপনের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ সাইফুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে সাইফুলের মনোনয়ন ফরিদপুরের জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ সময় তরুণ নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে ইঞ্জিনিয়ার কামরুল হাসান খান সাইফুলের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও কর্মতৎপরতা দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।