ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়পাড়া-শাহমল্লিকদী এলাকায় বহুল প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার ১ জুন সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশার পর নির্মিত এই সেতু চালুর ফলে এলাকার হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এতে করে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। স্থানীয়রা জানান, সেতুটি চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। এটি এলাকার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় স্থানীয় এলাকাবাসী ‌ ও‌ গণ্যমান্য ব্যক্তিবর্গ ‌ উপস্থিত ছিলেন।