ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বিভিন্ন তলা থেকে গ্লাস খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী, স্বজন ও হাসপাতাল কর্মচারীদের মাঝে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায় আজ বুধবার ২৭ মে সকাল ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি গ্লাস খুলে নিচে পড়ে যায়।

এর আগে গতকাল ‌ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জরুরি বিভাগের দ্বিতীয় তলা থেকে একসঙ্গে ৭ থেকে ৮টি গ্লাস খুলে নিচে পড়ে। সাম্প্রতিক বৃষ্টি ও দমকা বাতাসের চাপে গ্লাসগুলো খুলে পড়ে। হঠাৎ করে বহুতল ভবন থেকে গ্লাস পড়ে যাওয়ায় হাসপাতাল এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত ভবনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।