পাকিস্তানের মাঠে ২০২৪ সালে টেস্টে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জয় করার পর ২০২৬ সালে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে আবারো ২ টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল।

একই সাথে ঘরের মাঠে এবং পাকিস্তানের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ করেছে তারা। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি ছিল এক অসাধারণ টেস্ট সিরিজ। ব্যাটিং, বোলিং ও দলীয় সমন্বয়ে টাইগারদের লড়াকু মানসিকতা সত্যিই প্রশংসার দাবিদার।
অভিনন্দন পুরো বাংলাদেশ দলকে। এই জয়ের ধারাবাহিকতা বজায় থাকুক, বিশ্ব ক্রিকেটে আরও শক্তভাবে মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ — এই শুভকামনা রইলো।