ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) ফরিদপুর শাখার নেতৃবৃন্দ। গতকাল সোমবার ১৮ মে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এফপিএবি ফরিদপুর শাখার সভাপতি ও জাতীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ আইয়ুব খান, শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোঃ আনিসুর রহমান চৌধুরী, জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব দাস এবং কো-অর্ডিনেটর প্রোগ্রাম সীমা আক্তার।
সাক্ষাৎকালে এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন পলাশ ক্লিনিকের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এদিকে, এফপিএবি ফরিদপুর শাখার পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে আন্তরিক ধন্যবাদ প্রদান করা হয়। এবং আগামী দিনে সর্বাত্মক ‌ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় ।