নতুন কুড়ি স্পোর্টস এর ক্রিকেট ইভেন্টের খেলায় ছেলেদের বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর দল। এর ফলে তারা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ সোমবার ১৮ মে ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ফাইনালে প্রতিপক্ষ গোপালগঞ্জ দলকে সুপার ওভারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

নির্ধারিত ১০ ওভারের এই খেলায় ফরিদপুর দল প্রথমে ব্যাট করতে নেমে ৮৪ রান সংগ্রহ করে। জবাবে গোপালগঞ্জ জেলা দল ১০ ওভারে ৮৪ রান সংগ্রহ করলে ম্যাচ টি টাই হয়। এরপর সুপার ওভারে ফরিদপুর দল। জয়লাভ করে। আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গর্ব অর্জন করে। প্রতিযোগিতায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের জাইয়ান।