ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথের সহধর্মিণী সোমা দেবনাথের স্মরণে আগামী আগামীকাল রবিবার ১৭ মে সন্ধ্যা ৬টা ৩০ যুব ঐক্য পরিষদের উদ্যোগেএক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। প্রার্থনা সভাটি ফরিদপুর শহরের প্রভু জগদ্বন্ধু সুন্দর আঙ্গিনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। যুব ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তুষার কুমার দত্ত এবং সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার এক যৌথ বার্তায় জানান, প্রয়াত সোমা দেবনাথের আত্মার শান্তি কামনায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে সর্বস্তরের ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ কামনা করা হয়েছে।