প্রয়াত সুমা দেবনাথের স্মরণে আগামীকাল শনিবার ১৬ মে কানাডার টরন্টোতে প্রার্থনা সভা, শেষকৃত্যানুষ্ঠান ও দাহক্রিয়া অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁর আত্মার শান্তি কামনায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত টরন্টো দুর্গাবাড়ি, ৪৩৩ বার্চমাউন্ট রোড, স্কারবরো, অন্টারিওতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত চ্যাপেল রিজ ফিউনারেল হোম, ৮৯১১ উডবাইন অ্যাভিনিউ, মার্কহাম, অন্টারিওতে শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত দাহক্রিয়া ও সাক্ষ্যদান পর্ব অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সুমা দেবনাথ ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ড. যশোদা জীবন দেবনাথের সহধর্মিণী। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।