ফরিদপুর সদর উপজেলার শহরের গুহ লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজেদা বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার ৩০ মার্চ ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গুহ লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাজেদা বেগম ওই এলাকার ফরিদ বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে মাজেদা বেগমকে প্রধান আসামি করে কোতয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।