ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের স্ত্রী লোটাস ।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী দুই একদিনের মধ্যে তার মস্তিষ্কের টিউমারের অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, লোটাস বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় সকল চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। এদিকে, লোটাসের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। পরিবারের সদস্যরা মহান আল্লাহর কাছে তার সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করেছেন।