ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে এই কেন্দ্রের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত সংসদ সদস্যরা উপস্থিত হওয়ার আগেই অনুষ্ঠান শুরু করাকে কেন্দ্র করে সভাস্থলে হট্টগোলের সৃষ্টি হয়। জানা গেছে, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবলু অনুষ্ঠানে পৌঁছানোর আগেই মূল কার্যক্রম শুরু হয়ে যায়। এ নিয়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং একপর্যায়ে হট্টগোল শুরু হয়। এ ঘটনায় মেজাজ হারান শামা ওবায়েদ। এ সময় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে রাজনীতি করতে আমরা আসি নাই। জনগণের প্রতিনিধিরা তারা যদি এ ধরনের আচরণ করে তাহলে জনগণ কী শিখবে? এখানে সরকারের একজন প্রতিনিধি হিসেবে এসেছি, সুতরাং এ ধরনের আচরণ দুঃখজনক।

অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, মেজাজ হারালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, মেজাজ হারালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী