ফরিদপুর মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক ও ফরিদপুর মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ কাইয়ুম মিয়া খাদ্যনালীতে পাথরজনিত জটিলতায় মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তিনি বর্তমানে ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ সোমবার ২৭ এপ্রিল সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। এদিকে মোহাম্মদ কাইয়ুম মিয়ার সুস্থতা কামনায় তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।