রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরান থেকে প্রায় ১,০০০ পাউন্ড ইউরেনিয়াম উত্তোলনের জন্যই সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন। এটি একটি জটিল অভিযান, যার ফলে মার্কিন বাহিনীকে কয়েক দিন বা তারও বেশি সময়ের জন্য দেশটির অভ্যন্তরে থাকতে হতে পারে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং এ ধরনের অভিযান মার্কিন সেনাদের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে, তা তিনি এখন খতিয়ে দেখছেন।

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এই সম্ভাব্য অভিযানটি বিবেচনা করা হচ্ছে এবং জানা গেছে যে, আলোচনার মাধ্যমে উপাদানটি হস্তান্তর করা না হলে ট্রাম্প তা শক্তি প্রয়োগ করে জব্দ করার বিষয়েও প্রস্তুত আছেন।  ‘সর্বাধিনায়ককে সর্বোচ্চ বিকল্পের সুযোগ দেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করাই পেন্টাগনের কাজ।’ বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।