ফরিদপুরের আলীপুর বান্ধবপল্লীতে মহানাম সম্প্রদায়ের মহাবতারী শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধু সুন্দর-এর ১৫৬তম শুভ আবির্ভাব উৎসব আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।


এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ধর্মীয় আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তন, রামায়ণ গান এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।


উৎসবকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ভক্তিমূলক পরিবেশে দিনব্যাপী আয়োজন উপভোগ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।