ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হারুকান্দি এলাকার বাসিন্দা করিম মোল্লার ছেলে, সড়ক দুর্ঘটনায় নিহত মানিক মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) মরহুমের নিজ বাসভবন সংলগ্ন এলাকায় পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও মেয়র প্রার্থী এ এফ এম কাইয়ুম জঙ্গী। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবেশী ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। শেষে বিশেষ মোনাজাতে মরহুম মানিক মোল্লার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।