ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক দিনপত্র পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর শহরের ‘ক্যাফে নিমন্ত্রণে’ এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পত্রিকার প্রকাশক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে দৈনিক দিনপত্র-এর সার্বিক উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি লিটন বিশ্বাস, আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি আবুল বাসার, সদরপুর উপজেলা প্রতিনিধি মো. কবির হোসেন, নগরকান্দা উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, মধুখালী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি উজ্জ্বল হোসেন এবং বোয়ালমারী উপজেলা প্রতিনিধি আলামিন হোসেন।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক ভোরের রানার-এর গোপালগঞ্জ প্রতিনিধি বদরুল এবং চরভদ্রাসনের ফতেহাবাদ প্রতিনিধি লিয়াকত হোসেন লাভলু।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পত্রিকার সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল করা, মাঠপর্যায়ের তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।