আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বিশেষ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর শহরের দক্ষিণ কালীবাড়ীস্থ ‘সেবা মহিলা সমিতি’র কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
নারী সংগঠনসমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন ‘দুর্বার’ ও ‘নারীপক্ষ’-এর সহযোগিতায় এবং ফরিদপুর জেলার বিভিন্ন নারী সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দুর্বার নেটওয়ার্কের জেলা প্রতিনিধি মনোয়ারা রহমান এবং অঞ্চল সভানেত্রী ফারজানা মোরশেদ মিতাসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। কর্মসূচিটি সফল করতে সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।