ফরিদপুরের টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় (বৈরাগী স্কুল) পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তিনি এ পরিদর্শন করেন।
রোববার (২২ নভেম্বর) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত এ পরিদর্শনে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়।