মহানাম সম্প্রদায়ের আচার্য্যদেব শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজ চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তাঁর চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়া এবং দ্রুত সুস্থতা কামনায় ভক্ত, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও ভক্তদের মাঝে ফিরে আসতে পারেন—এমন প্রত্যাশা সবার।