আন্তর্জাতিক পুরুষ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
(১৯ নভেম্বর) এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিকে এ সভার আয়োজন করা হয়।
সভায় পুরুষদের স্বাস্থ্য ও কল্যাণ, ইতিবাচক পুরুষ আদর্শ প্রতিষ্ঠা এবং সহিংসতা ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


এতে বক্তব্য দেন এফপিএবি ফরিদপুর শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা বাসুদেব দাস, গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক বিপ্লব কুমার এবং শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সীমা আক্তার। এ সময় উপস্থিত পুরুষ সদস্যরাও তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় পুরুষদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।