ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থদের দেখতে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম রোমান এবং জেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক আজিমের অসুস্থ মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

হাসপাতালে তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন সংসদ সদস্য।

এ সময় অন্যান্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অসুস্থ খায়রুল ইসলাম রোমান ও আজিমের মায়ের দ্রুত সুস্থতা কামনা করা হয়।