ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিমুল চৌধুরী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন ভাটিলক্ষীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের সদস্যরা অভিযান চালিয়ে শিমুল চৌধুরীকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর হেফাজত থেকে ৩০ গ্রাম বাদামি রঙের হেরোইন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।