“ভালো কাজের স্বীকৃতিতে পুরস্কৃত পুলিশ সদস্যরা”
পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ সালাম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।


সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রের সমস্যা, দাপ্তরিক জটিলতা, সুযোগ-সুবিধা ও ব্যক্তিগত প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।