বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এবং সিনিয়র সদস্য আমিনুর রহমান ফরিদ হৃদরোগে আক্রান্ত হয়ে আবারও আইসিইউতে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিভিন্ন মহলের মানুষ। উল্লেখ্য, আমিনুর রহমান ফরিদ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। স্বাধীনতার পর তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুরের সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।