ফরিদপুরে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে “ক্ষণজন্মা” নামে নাটকটি দর্শকদের মনে নানা চিন্তার খোরাক জুগিয়েছে। জীবিত অবস্থায় আমরা মানুষকে সঠিক মূল্যায়ন করি না, অনেক সময় তাদের মূল্যায়ন করা হয় মৃত্যর পর। যা তিনি দেখে যেতে পারেন না।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ প্রঙ্গনে শহীদ বেদী চত্বরে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নাটকটি পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার উদ্যোগে।
একটি এলাকার বাসিন্দা আলিমুজ্জামান। বিবাহিত। তিনি পশু-পাখি ভালোবাসেন, পশু- পাখিদের প্রতিদিন খাবার দেন। তবে তার স্ত্রী এগুলো ভালো চোখে দেখেন না। কর্মহীন, বেকার, আলিমুজ্জামানের এই মানবিক কর্মকাণ্ড সংসারে আরো বেশি অর্থনৈতিক অভাব টেনে আনে।
আলিমুজ্জামান রাস্তায় চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট, ময়লা আবর্জনা কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেন। তিনি প্রতিনিয়তই গাছের সাথে কথা বলেন, দুষ্টু মানুষেরা গাছে যে লোহা গাড়ে তিনি সেগুলো উঠিয়ে দেন। তার বন্ধুরা তাকে পাগল হিসেবে ট্রিট করে। কাজকর্ম না করার কারণে অনেকেই অনেক কথা বলেন। তিনি একজন প্রকৃতিপ্রেমী। জলবায়ু পরিবর্তনের কথাও তিনি বলেন। প্রকৃতি বাঁচলে বাঁচবে পৃথিবী। প্রকৃতিকে ধ্বংস না করি।
এক সময় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। পরে মানবেতর জীবন যাপনের এক পযায়ে তিনি অত্যন্ত দীন-হীন ভাবে মারা যান। জীবিত থাকাকালীন সময়ে তার কোন গুরুত্ব হয়নি। তার মৃত্যুর বহু বছর পর পরিবেশবাদী মানুষেরা তার কাজের গুরুত্ব অনুধাবন করে। তার নামে একটি পদক চালু করেন। এভাবেই গল্পটি শেষ হয়।
নাটকটির নাম “ক্ষণজন্মা”। এটি রচনা ও নির্দেশনায় ছিলেন মেহেদী মিঠু। নাটকে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার পবেশনায় ১৫ মিনেটের এ নাটকে অভিনয় করেছেন, শাহ জাহাঙ্গীর, ইরা নাহার, মেহেদী হাসান, আনসুর রহমান, তন্ময় সরকারও হাসিব হক।
বিকেল সাড়ে ৩টার দিকে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বন্ধু সভার উপদেষ্টা শিপ্রা গোস্বামীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।

অনুষ্ঠানে “চাতক স্বভাব না হলে” লালন গীতি পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার সদস্য গামছা কাজল, “বাউলা কে বানাইলো রে” শীরোনামে হাসন রাজার গান পরিবেশন করেন মিঠুন দাস ও “আমি বাংলায় গান গাই” দেশাত্ববোধক গান পরিবেশন করেন গোবিন্দ বাকচী।
“করিমনা কাম ছাড়ে না” লালন গীতি ও “সবাই ভাল বাসতে জানে না” আধুনিক গান পরিবেশন করেন সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া শিল্পী লাইলী বেগম।
প্রথম আলোর প্রতি গভীর প্রত্যয় ও কৃতজ্ঞতা ব্যক্ত করে ফরিদপুরের সাহিত্যের ফেরিওয়ালা হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত অধ্যাপক ও লেখক আলতাফ হোসেন বলেন, প্রথম আলো ২৮ বছর অতিক্রম করেছে। কবিতার একটি লাইন মনে পড়ছে, “এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।” আমার মানে হয় ২৮ বছর ধরে প্রথম আলো যুদ্ধে লিপ্ত রয়েছে, খুব তীক্ত যুদ্ধ, অশ্লীল যুদ্ধ। এ পৃথিবীর ইতিহাসে এ যুদ্ধের নজির নেই। পত্রিকার বিরুদ্ধাচারণের নামে দেশে নানা রেকর্ড সৃষ্টি করা হয়েছে। সব রেকর্ড হোক, বাংলাদেশে সবই হচ্ছে। তবে এটাকে গায়ে মখেনি প্রথম আলো। এটিই প্রথম আলোর বুকের পাটা।